সর্বশেষ

» জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, বাস চালক আটক

প্রকাশিত: ০২. সেপ্টেম্বর. ২০২২ | শুক্রবার

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলায় আটগ্রাম বাস স্টেশনে আনিকা এন্টারপ্রাইজ নামক একটি বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী আহত এক ছাত্রী নিহতের ঘটনায় বাস চালক দুলালকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার ভোরে তাকে এসএমপির শাহপরান এলাকা থেকে আটক করা হয়েছে।

জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

উলেখ্য, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার আটগ্রাম স্টেশনের পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়ছেছে। নিহত ফাতেমা আক্তার(১৮) জালালাবাদ গ্রামের আব্দুস সালামের মেয়ে। সে লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী। অপর শিক্ষার্থী ছাদিকা আক্তার গুরুতর আহত হন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই দিকে বাস চালাক দুলালকে ৪৮ ঘন্টার ভিতরে আটক করায় লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসীরা জকিগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031