সর্বশেষ

» গোয়াইনঘাটে বিভিন্ন মামলার ১৩ জন আসামি গ্রেফতার

প্রকাশিত: ০২. সেপ্টেম্বর. ২০২২ | শুক্রবার

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট থানাধীন বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার ১ আগষ্ট দিবাগত রাতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলামের নেতৃত্বে থানার অফিসার ফোর্সের অভিযান পরিচালনা মাধ্যমে থানা এলাকাধীন বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।শুক্রবার বিকালে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে আদালত কারাগারে প্রেরন করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আজ তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031