সর্বশেষ

» গোয়াইনঘাট উদ্যমী ছাত্র সংঘের ৫ম প্রতিষ্ঠা দিবসে নানা কর্মসূচি উদযাপন

প্রকাশিত: ০২. সেপ্টেম্বর. ২০২২ | শুক্রবার

চেম্বার প্রতিবেদক:: সিলেটের পর্যটন সমৃদ্ধ উপজেলা গোয়াইনঘাটের গতিশীল সামাজিক সংগঠন গোয়াইনঘাট উদ্যমী ছাত্র সংঘের ৫ম প্রতিষ্ঠা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মারক কেক কাটা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম উল্যাহ। সংগঠনের সভাপতি ও নবীন সাংবাদিক তানজিল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মাওলানা দেলওয়ার হোসাইন। স্মারক কেক কাটার পর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মারজানুল আযহার জুনেদ, প্রচার সম্পাদক আহমদ উল-কবির সাজু, সদস্য মোশাররফ হোসেন ও শাকিল প্রমুখ। উল্লেখ্য, গোয়াইনঘাট উদ্যমী ছাত্র সংঘ ২০১৮ সালের ২ সেপ্টেম্বর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়নমূলক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছিলো।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31