- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» ভারতের প্রথম আদিবাসী নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন দ্রৌপদী মুর্মু
প্রকাশিত: ২০. জুলাই. ২০২২ | বুধবার
চেম্বার ডেস্ক:: ভারতের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেওয়ার জন্য সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৯৯.১৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স–এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু।
দেশটির প্রথম আদিবাসী নারী এবং ১৫ তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি। দেশটির এমপি এবং বিধায়কদের ভোটে তার জয় প্রায় নিশ্চিত বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। দেশটির সংবিধানের ৬২ অনুচ্ছেদ অনুযায়ী এ পদ পূরণ করতে সোমবার (১৮ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু আজকের নির্বাচনে যশবন্ত সিনহার থেকে অনেকটাই এগিয়ে আছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রাজনৈতিক দলগুলির ঘোষণা মতে, প্রায় ৬০ শতাংশ ভোট পেতে পারেন দ্রৌপদী মুর্মু। প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে জিততে ন্যূনতম ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়। অবশ্য বিজেপির হিসাব অনুযায়ী, তিনি মোট ভোটের অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল কলেজ পদ্ধতিতে ভোটগ্রহণ হয়ে থাকে।
আগামী ২১ জুলাই ভোট গণনা হবে। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হলে ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।
উল্লেখ্য, বিভিন্ন রাজ্যে বিধায়কদের ভোটের মূল্যায়ন একেক রকম হয়। উত্তরপ্রদেশে প্রতিটি বিধায়কের ভোটের মূল্যায়ন ২০৮, তার পরে ঝাড়খণ্ড এবং তামিলনাড়ুতে বিধায়কদের ভোটের মূল্যায়ন ১৭৬। মহারাষ্ট্রে, এটি ১৭৫, পশ্চিমবঙ্গে ১৫১। এদিকে সিকিমে প্রতি বিধায়কের ভোটের মূল্যায়ন সাত, নাগাল্যান্ডে এটি নয় এবং মিজোরামে আট।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ছাতকে সাবেক শিবির নেতা ফয়সল আলমের বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত ৪
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- ছাতকে জামায়াত নেতার বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- আদালতে বিয়ানীবাজারের এক ‘হত্যাচেষ্টা মামলা’র চার্জশীট দিল পুলিশ

