- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
» জাল দলিল সৃষ্টির অপরাধে কানাইঘাটের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জেল হাজতে
প্রকাশিত: ১৪. জুলাই. ২০২২ | বৃহস্পতিবার
কানাইঘাট প্রতিনিধি ঃ জালিয়াতির আশ্রয় নিয়ে জাল দলিল সম্পাদনার অপরাধে কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল ছোটফৌদ গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নাইম উদ্দিনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
বীরদল ছোটফৌদ গ্রামের মৃত আলাউর রহমান গংদের পৈত্রিক সূত্রে পাওয়া বসত বাড়ির ৪১ শতক ভূমি ২০১৩ইং সালে জাল-জালিয়াতির মাধ্যমে দলিল সৃষ্টি করে নাইম উদ্দিন গোপনে ভূমির রেকর্ড নিজ ও তাহার পিতার নামে করে জোরপূর্বক ভাবে জবর দখলের পায়তারায় লিপ্ত হয়। এতে মৃত আলাউর রহমানের পুত্র আমিনুর রশিদ (দুলাল) বাদী হয়ে নাইম উদ্দিন ও তার ভাই নজির আহমদ বুলবুল, এনামুল হক জাকারিয়া ও দলিল সম্পাদনকারী ফয়জুর রহমান মহরিকে আসামী করে মাননীয় জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৪র্থ আদালত, সিলেট এ কানাইঘাট সি.আর মামলা ৩৭২/২০১৯ দায়ের করেন।
বিজ্ঞ আদালত পুলিশের জেলা গোয়েন্দা শাখা, উত্তর জোন, সিলেটকে দরখাস্ত মামলাটি তদন্ত করার জন্য নির্দেশ প্রদান করেন। নির্দেশের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখার এস.আই আবুল হোসেন জাল-জালিয়াতির মাধ্যমে আলাউর রহমান ও তার ভাই ফয়জুর রহমানের বসত বাড়ির ৪১ শতক ভূমি জাল দলিল সৃষ্টি করে রেকর্ড নেওয়ার ঘটনা তদন্ত করে সত্যতা পেয়ে আসামী নাইম উদ্দিন ও তার দুই ভাই সহ দলিল সম্পাদনকারী মহরি ফয়জুর রহমানের বিরুদ্ধে গত ০৯/০৪/২০২২ইং তারিখে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
গত মঙ্গলবার (১২ জুলাই) নাইম উদ্দিন সহ চার আসামী বিজ্ঞ আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নাইম উদ্দিনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়ে অপর তিন আসামীকে মুচলেখার মাধ্যমে জামিন দেন। বর্তমানে নাইম উদ্দিন জেল হাজতে রয়েছে।
মামলার বাদী আমিনুর রশিদ (দুলাল) বলেন, তাদের পৈত্রিক সম্পত্তি জাল-জালিয়াতির মাধ্যমে দলিল করে আর্থিক ভাবে অনেক ক্ষয়ক্ষতি করেছেন নাইম উদ্দিন গংরা। আদালতের কাছ থেকে প্রাথমিক ভাবে ন্যায় বিচার পাওয়ায় তিনি সন্তোষ্টি প্রকাশ করেন।
সর্বশেষ খবর
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর