সর্বশেষ

» বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২৬. জুন. ২০২২ | রবিবার

চেম্বার ডেস্ক:: সিলেট সিটি করপোরেশন এর বিভিন্ন এলাকার বন্যার ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট।

রবিবার (২৬ জুন) সকাল ১০টায় চৌহাট্রাস্থ রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল প্রাঙ্গনে ডেনিশ রেড ক্রসের সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল, কার্যকরী সদস্য মজির উদ্দিন, সোয়েব আহমদ, সিলেট ইউনিটের উপ-পরিচালক আব্দুস সালাম, সিলেট ইউনিটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও সাবেক যুব প্রধান মো. নাজিম খান, জাতীয় যুব কমিশনের ইফতেখার হোসেন ইমু, এনডিআরটি সদস্য ও নীলফামারি ইউনিটের যুব প্রধান শাকিল চৌধুরী, এনডিআরটি সদস্য ও রাজশাহী সিটি ইউনিটের যুব প্রধান আব্দুল্লাহ আল গালীব, সাংবাদিক দুলাল আহমদ, আজীবন সদস্য আতিকুর রহমান নগরী, যুব কার্যকরী সদস্য বদরুল আহমদ শুভ, মুজিব খাঁন ফাহিম, নাইমা খাঁন রুমা, ওলিউর রহমান ফরিদ, চৌধুরী লাবিব ইয়াসির, সুমেল চৌধুরীসহ অসংখ্য যুব সদস্যরা।

এদিকে শনিবার (২৫ জুন) এর ন্যায় বন্যা কবলিত সিলেটের জকিগঞ্জ-কানাইঘাট ও কোম্পানীগঞ্জ এ তিনটি উপজেলায় রেড ক্রিসেন্ট’র ত্রাণবাহী গাড়ী সকালে রওয়ানা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031