- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» তুরস্ক নাম পরিবর্তন করে হলো তুর্কিয়ে
প্রকাশিত: ০৩. জুন. ২০২২ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: তুরস্কের সরকার দেশটির নাম পরিবর্তন করার জন্য জাতিসংঘের কাছে যে অনুরোধ করেছে তাতে সম্মতি জানিয়েছে সংস্থাটি। দেশটির সরকারের অনুরোধে তুরস্কের নাম পরিবর্তন করে Türkiye (তুর্কিয়ে) করা হয়। এর আগে দেশটির দাপ্তরিক নাম ছিল তুর্কি।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত বছর দেশটির নতুন নামকরণ নিয়ে প্রচারণা শুরু করেন। গত বছর ডিসেম্বরে দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুর্কিয়ে হলো তুর্কি জনগণের সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধের সেরা উপস্থাপনা ও অভিব্যক্তি প্রকাশের প্রতীক।
জানা গেছে, এখন আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে তুরস্কের নাম বদলানোর অনুরোধ জানানো হবে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, বুধবার (১ জুন) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ভাসোগলুর নাম পরিবর্তনের বিষয়ে আবেদন করেন। ওই চিঠি পাওয়ার পরই জাতিসংঘ নাম পরিবর্তনে সম্মতি দেয়।
অবশ্য এর আগেই তুরস্কের বেশিরভাগ মানুষ দেশের নাম তুর্কিয়ে বলেই জানে। এছাড়া ইংরেজিত তুর্কি নামটি দেশে–বিদেশে কয়েক বছর ধরে ব্যবহার হচ্ছে। গতবছর নাম বদলের প্রস্তাব ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি নাম পরিবর্তন করে ফেলে।
নাম কেন পরিবর্তন করা হল?
তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগলে গিয়ে Turkey লিখে সার্চ দিলে তুরস্কের সঙ্গে সঙ্গে উত্তর আমেরিকার একটি পাখির ছবিও সামনে আসে, যাকে বড়দিনের মতো উৎসবগুলিতে খাওয়া হয়। একইভাবে কেমব্রিজ অভিধানে Turkey অর্থ ব্যর্থ বা মূর্খ ব্যক্তি। এই বিষয়গুলো মাথায় রেখে দেশের নাম পরিবর্তন করে তুর্কিয়ে রাখা হয়েছে।
প্রসঙ্গত, কোনো দেশের নাম পরিবর্তন করা অস্বাভাবিক কিছু নয়। নেদারল্যান্ডস সম্প্রতি তার ডাচ নাম ব্যবহার করা বন্ধ করেছে, ম্যাসেডোনিয়া তার নাম পরিবর্তন করে উত্তর মেসিডোনিয়া করেছে। ১৯৩৫ সালে পারশিয়া নাম পরিবর্তন করে ইরান করা হয়েছে, সিয়ামকে এখন থাইল্যান্ড বলা হয় এবং রোডেশিয়াকে এখন জিম্বাবুয়ে বলা হয়।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

