সর্বশেষ

» আইডিয়াল ভিলেজ ইয়্যুথ সোসাইটি সিলেটের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ০২. জুন. ২০২২ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক::

আইডিয়াল ভিলেজ ইয়্যুথ সোসাইটি সিলেটের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পঞ্চাশটি পরিবারকে নগদ অর্থ বিতরণ করা হয়। গতকাল বুধবার (১ জুন) বিকালে নগরীর কানিশাইল এলাকায় নগদ অর্থ বিতরণ অনুস্টানে আইডিয়াল ভিলেজ ইয়্যুথ সোসাইটি সিলেটের সভাপতি মোঃ মুজাক্কির হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক যুব সংগঠক আলী আহসান হাবীব এর সঞ্চালনায় বক্তব্য ও উপস্থিত ছিলেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী হাসনা বেগম, নাসির উদ্দীন। আইডিয়াল ভিলেজ ইয়্যুথ সোসাইটি সিলেটের সহ সভাপতি সাংবাদিক ফারহানা বেগম হেনা,সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক যুব সংগঠক এ বি মজুমদার রনি, আইডিয়াল ভিলেজে ফোরাম মীরপুর,জগন্নাথপুর এর সাধারণ সম্পাদক মীর বরকত আকবর, সাংগঠনিক সম্পাদক ক্রীড়া সংগঠক মোল্লা মোঃ সুলতান, আইডিয়াল ভিলেজ ইয়্যুথ সোসাইটি সিলেটের ,সাংগঠনিক সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন,দপ্তর সম্পাদক আব্দুল্লাহ খোকন, সহ দপ্তর সম্পাদক তমিজুর রহমান, সদস্য হাসান আহমেদ হাসু সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী ও সাংবাদিক তৌফিকুর রহমান হাবিব প্রমুখ।

নগদ অর্থ প্রদান অনুস্টানে নগরীর কানিশাইল,ঘাসিটুলা,বেতের বাজার এলাকার পঞ্চাশটি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক অনুদান প্রদান করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31