- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
» অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
প্রকাশিত: ২২. মে. ২০২২ | রবিবার
চেম্বার ডেস্ক:: অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবেনিজকে বাংলাদেশের জনগণ ও নিজের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার এক বার্তায় শেখ হাসিনা বলেন, অ্যান্থনি আলবেনিজের বিজয়ে অস্ট্রেলিয়ার জনগণের আস্থার প্রতিফলন ঘটেছে। তিনি নিশ্চয় তাঁর দেশকে শান্তি ও সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন।
অভিনন্দন বার্তায় বাংলাদেশের স্বাধীনতার প্রতি অস্ট্রেলিয়ার অকুণ্ঠ সমর্থন এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে অস্ট্রেলিয়ার উদার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর ও মজবুত হয়েছে। ক্লিন এনার্জি, মেরিটাইম সিকিউরিটি, ওসিয়ান গভর্নেন্স এবং ব্লু ইকোনমিতে সহযোগিতার জন্য আমাদের অপার সম্ভাবনা রয়েছে।’
অভিনন্দন বার্তায় শেখ হাসিনা আরও বলেন, আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্বের ৫০ বছর উদ্যাপন করেছি। আশা করি ভবিষ্যতে আমরা পারস্পরিক স্বার্থ ও আন্তঃনির্ভরশীলতার ক্ষেত্রে নতুন নতুন দিক অন্বেষণ করতে পারব, যাতে আমাদের সম্পর্ক অংশীদারত্বের দিকে উন্নীত হতে পারে। আশা করি আমরা ভারত মহাসাগর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করতে পারব।
সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আমি আন্তরিকভাবে আশা করি, ১৯৭৫ সালে বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী গফ হুইটলামের পর আপনি দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ সফরে আসবেন। আপনার সফর আমাদের বিদ্যমান বন্ধুত্বকে আরও দৃঢ় করবে, পাশাপাশি আমাদের দ্বিপক্ষীয় স্বার্থ এবং আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যাগুলো নিয়ে বোঝাপড়া তৈরি করতে সাহায্য করবে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ভারত হাসিনাকে রাখতে চাইলে তাকে চুপ থাকতে হবে: ড. ইউনূস
- জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস : ছাত্রজনতার স্বপ্নপূরণে আমি অঙ্গীকারবদ্ধ
- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্ত
- অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী
- কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত প্রবেশ করে কর্মসূচি ঠিক করে দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

