- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
» কানাইঘাটের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি, নৌকা ডুবে ১ জন নিখোঁজ
প্রকাশিত: ১৭. মে. ২০২২ | মঙ্গলবার
কানাইঘাট প্রতনিধি :
সিলেটের কানাইঘাট উপজেলা সার্বিক বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। গত রাতে ভারি বর্ষনের ফলে উপজেলা প্রশাসন, পৌর শহর এলাকা থেকে শুরু করে ৯টি ইউনিয়নের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আজ মঙ্গলবার কানাইঘাট সুরমা নদীর পানি বিপদ সীমার ১৪৪ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কানাইঘাট বাজার সহ উপজেলার বিভিন্ন হাট বাজারে হাটু পানি থেকে কোমর পানি বিরাজ করায় অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বহু ব্যবসা প্রতিষ্ঠানে এখনো বানের পানি বিরাজ করছে। কানাইঘাট-দরবস্ত, গাজী বোরহান উদ্দিন রোডের নিচু এলাকা তলিয়ে যাওয়ায় সিলেট শহরের সাথে কানাইঘাট সদরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পরিবহনের অভাবে জিনিসপত্রের দাম বেড়ে গেছে ও সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় নতুন করে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার প্রায় ৯০ ভাগ এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। হাজার হাজার বাড়ী ঘর এখনো বন্যার পানিতে তলিয়ে আছে। দেড় লক্ষাধিক মানুষ পানিবন্ধী মানবেতর জীবন যাপন পার করছেন। উপজেলার প্রত্যন্ত এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ন বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় কোন ধরনের ত্রান সামগ্রী তারা পাচ্ছেন না। গ্রামীন এলাকার সমস্ত পাকা, কাচা রাস্তা-ঘাট ডুবে যাওয়ায় লোকজন ঘর থেকে বাহির হতে পারছেন না। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে মমতাজগঞ্জ বাজারের পাশে সুরমা নদীতে নৌকা ডুবে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির নক্তিপাড়া গ্রামের ফয়জুর রহমানের পুত্র ব্যবসায়ী হাবিবুর রহমান (৫০) নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায় নাই। ১৭টি বন্যা আশ্রয় কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন উচু শিক্ষা প্রতিষ্ঠানে পানিবন্ধী প্রায় ২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম জানিয়েছেন। উপজেলার ৯০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি আক্রান্ত হওয়ায় বন্ধ রয়েছে বলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন। কৃষি, মৎস্য সেক্টরের বড়ধরনের ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। ভারি বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৈরি আবহাওয়া বিরাজ করায় দিন দিন কানাইঘাটের বন্যা পরিস্থিতি যে ভাবে অবনতি হচ্ছে তা আরো কয়েকদিন বিরাজ করলে গোটা উপজেলায় ভয়াবহ পরিস্থিতি দেখা দিবে বলে সচেতন মহল জানিয়েছেন। প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিরা বন্যায় আক্রান্ত পানিবন্ধী মানুষের পাশে এই মূহুর্তে ত্রান সামগ্রী নিয়ে পাশে দাড়ানোর জন্য ভিত্তবান সহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির তার ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন এলাকার পানিবন্ধী পরিবারের মাঝে নৌকা যোগে ঘরে ঘরে গিয়ে ত্রান সামগ্রী গতকাল মঙ্গলবার বিরতরন করেছেন।
সর্বশেষ খবর
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর