- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
» তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়:অভিনেতা সিদ্দিক
প্রকাশিত: ০৮. এপ্রিল. ২০২২ | শুক্রবার
চেম্বার টিপ ইস্যুতে পুলিশ সদস্যের দ্বারা হয়রানির শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোড়ন তৈরি হলে অভিযুক্ত পুলিশ সদস্যকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হয়। বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রি’-তে পরিণত হয়। এ ঘটনায় নারীদের পাশাপাশি অনেক পুরুষও টিপ পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন।
এর মধ্যে আছেন বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেতাও। এই বিষয়টিতে ক’দিন আগে ‘টিপ পরে’ ছবি পোস্ট করা অভিনয়শিল্পীদের ‘পাগল’ সম্বোধন করেন অভিনেতা সিদ্দিকুর রহমান। এবার ফের নতুন করে সহকর্মীদের ‘খোঁচা’ দিয়েছেন তিনি।
শুক্রবার (৮ এপ্রিল) বেলা ১২টার দিকে ফেসবুক ওয়ালে ‘হিজাব’ ইস্যুতে বিতর্কিত একটি খবর শেয়ার করেছেন সিদ্দিক। সেখানে টিপ পরে প্রতিবাদ করা অভিনেতাদের খোঁচা দিয়ে লেখেন, ‘যেসব সহকর্মী সেলিব্রিটিরা টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিলা তারা এখন হিজাব পরো না কেন? তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়। ’ সেই পোস্টে নেটজনতা পক্ষে-বিপক্ষে শত শত মন্তব্যে ভরিয়ে দিয়েছেন।
এর আগে সাজু খাদেম, আনিসুর রহমান মিলন, প্রাণ রায় ও মনোজ প্রামাণিকের টিপ পরা ছবি পোস্ট করে সিদ্দিক লিখেছিলেন, ‘আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি? আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন। ’
পুরুষদের কপালে টিপ দেওয়া নিয়ে শুরু হওয়া নতুন বিতর্কের উত্তাপ প্রবল। কেউ কেউ বিষয়টিকে সাধুবাদ জানালেও অনেকেই এটিকে ভালো চোখে দেখছেন না। তাদের মতে, প্রতিবাদ করুক তাতে সমস্যা নেই কিন্তু কপালে টিপ দিয়েই কেন প্রতিবাদ করতে হবে? আবার কেউবা কটাক্ষের সুরে বলছেন- আজ কপালে টিপ পরে প্রতিবাদ করে সবকিছু উল্টায় ফেলছেন, কিছুদিন পর হয়তো শুনব আপনারাও মা হতে চলেছেন।
রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে হেঁটে কলেজে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন বলে অভিযোগ করে কলেজ শিক্ষক ড. লতা সমাদ্দার। ঘটনার প্রতিবাদ জানালে একপর্যায়ে কলেজ শিক্ষিকার পায়ের ওপর দিয়ে বাইক চালিয়ে চলে যান অভিযুক্ত ব্যক্তি। এ ঘটনায় উত্তপ্ত হয়ে পড়ে সোশ্যাল মিডিয়া। এমনকি জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পরে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়।
সর্বশেষ খবর
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

