- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» কালেমা থাকছে সৌদির পতাকায়, পরিবর্তনের খবর ‘গুজব
প্রকাশিত: ০৫. ফেব্রুয়ারি. ২০২২ | শনিবার
চেম্বার ডেস্ক:: সৌদি আরবের জাতীয় পতাকা ও জাতীয় সংগীতে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না। সৌদি আরবের শুরা কাউন্সিল বিষয়টি নিশ্চিত করেছে বলে গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের শুরা কাউন্সিলের সদ্য অনুমোদিত খসড়া সংশোধনীতে জাতীয় পতাকায় কোনো পরিবর্তন আনা হয়নি। এর আগে সৌদি আরবের পতাকা এবং জাতীয় সংগীতে কিছু পরিবর্তনের গুজব ওঠে।
চলতি সপ্তাহের শুরুতে উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিক্রমে খসড়া সংশোধনী অনুমোদন করে বলে গালফ নিউজ জানায়।
সংশোধনীর খসড়া প্রস্তাবে অংশ নেওয়া শুরা কাউন্সিলের সদস্য সাদ আল ওতাইবি জানান, জাতীয় পতাকায় পরিবর্তন না আনলেও সংশোধনীতে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের অবমাননা রোধে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
সৌদি মালিকানাধীন টেলিভিশন আল আরাবিয়াকে তিনি বলেন, প্রস্তাবিত বিধিমালায় পতাকা উত্তোলনের স্থান ও সময় নির্ধারণ করা রয়েছে।
এছাড়া ইসলামের আঁতুরঘর সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জাতীয় পতাকা বা অন্য কোনো সৌদি প্রতীকের অবমাননা করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা তিন হাজার সৌদি রিয়েল পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখেছে সংশোধনীতে।
সৌদি আরবের পতাকায় আল্লাহর একত্ববাদের ঘোষণা করে কালেমা খোদাই করা আছে। পতাকাটি রঙ সবুজ, যা মহানবি হযরত মুহাম্মদ (স.) এর প্রিয় রঙ। এছাড়া পতাকাটিতে আছে তলোয়ারের ছবি।
গত সপ্তাহেই সৌদি পুলিশ পতাকা অবমাননার দায়ে বন্দরনগরী জেদ্দা থেকে চার বাংলাদেশিকে গ্রেফতার করে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে একজন ব্যক্তিকে সৌদি পতাকা আবর্জনা থেকে সংগ্রহ করতে দেখা যাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়েছিল। ওই চারজন আবর্জনার ভেতর সৌদি পতাকা ফেলেছিলেন বলে অভিযোগ আছে।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

