সর্বশেষ

» শাবিতে অনশনরত শিক্ষার্থীদের মেডিকেল সাপোর্ট ও মোবাইল ব্যাংকিং বন্ধ

প্রকাশিত: ২৫. জানুয়ারি. ২০২২ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত অসুস্থ শিক্ষার্থীদের মেডিকেল সেবা দেওয়া বন্ধ করে দিয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের টিম।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ভোররাত আড়াইটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানায়, আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার সবকটি মোবাইল ব্যাংকিং নম্বর সোমবার দুপুরের পর থেকে কাজ করছে না। এসময় শিক্ষার্থীরা অনশনকারীদের জীবনঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আন্দোলন বিষয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31