সর্বশেষ

» শান্তিগঞ্জ জামলাবাদ মহিলা মাদরাসার ওয়াজ মাহফিল রোববার

প্রকাশিত: ২৯. ডিসেম্বর. ২০২১ | বুধবার

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ (দ. সুনামগঞ্জ) উপজেলার জয়কলস ইউনিয়নের ঐতিহ্যবাহী জামলাবাদ খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদরাসার ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ২ জানুয়ারী রোববার মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। মাহফিলটি বাদ জোহর শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে। মাহফিলে পবিত্র কুরআন থেকে তাফসীর পেশ করবেন সাহেবজাদায়ে শায়খে কাতিয়া হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ, বিশিষ্ট মুফাসসিরে কুরআন মুফতী আশিকুর রহমান নোমানী ঢাকা, মুফতী নুরে আলম সিদ্দিকী কুমিল্লা, মুফতী মঞ্জুর রশীদ আমিনী সিলেট, নোয়াখালী বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খাইরুল ইসলাম নোমানী, ভালকী জামে মসজিদ সিলেটের ইমাম ও খতিব মাওলানা আবু আইয়ুব আনসারী। এছাড়াও মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরাম ওয়াজ ফরমাইবেন। মাহফিলে সভাপতিত্ব করবেন সাহেবজাদায়ে শায়খে কৌড়িয়া হাফিজ মাওলানা মহসিন আহমদ।
মাহফিলকে সফল করার জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস শহীদ শায়খে জামলাবাদী। বিজ্ঞপ্তি

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031