- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা
প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০২১ | শনিবার
চেম্বার ডেস্ক:: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রকোপে জিম্বাবুয়েতেতে নারী বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ বাতিল ঘোষণা করেছে আইসিসি।
এ ঘটনাটা আশীর্বাদ হয়ে এলো বাংলাদেশ নারী দলের জন্য। এর ফলে অবসান হলো দীর্ঘ অপেক্ষার। আইসিসির র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এলো বাংলাদেশ।
আর এ কারণেই ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিল সালমা খাতুন, জাহানারা আলমরা।
এর আগে জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে প্রথম ম্যাচে শক্তিধর পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৭০ রানের বড় ব্যবধানে জয় পায় টাইগ্রেসরা।
তবে তৃতীয় ম্যাচে এসে এশিয়ার তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ থাইল্যান্ডের বিপক্ষে হোঁচট খায় বাংলার বাঘিনীরা। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ডাকওয়ার্থ লুইস মেথডে টাইগ্রেসদের ১৬ রানে হারিয়েছে থাইল্যান্ড।
১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে ৩৯.২ ওভারে ১৩২ রান তুলে থাইল্যান্ড। এরপর আলোকস্বল্পতার কারণে ম্যাচ দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয়। শেষ পর্যন্ত আর বল মাঠে গড়ায়নি। ফলে ১১৭ রানের লক্ষ্য ধরে থাইল্যান্ডকে ১৬ রানে জয়ী ঘোষণা করা হয়।
১৭৬ রানের জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই ৯৭ রান তুলে থাইল্যান্ড। উইকেটের পতন আনতে আপ্রাণ চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছিলেন বাংলাদেশি বোলাররা। অবশেষে নাত্তাকান চানতামকে ৩৭ রানে ফিরিয়ে ফেন ফাহিমা খাতুন। অন্য প্রান্তে সোরনারিন অর্ধশতক ছুঁয়ে শতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তবে ১১৩ বলে ৬৯ রান করার পর নাহিদা আক্তারের বলে ফাহিমা খাতুনকে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।
এরপর নানাপাটের ১৪ ও নুরেমলের ৫ রানের সুবাদে স্কোর বোর্ডে ১৩২ রান তুলে থাইল্যান্ডের নারীরা। এরপরই বাঁধে বিপত্তি। আলোকস্বল্পতার কারণে ম্যাচ বন্ধ থাকে অনেকক্ষণ। শেষ পর্যন্ত আর কোনো বলই মাঠে গড়ায়নি।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- জমকালো আয়োজনে তপোবনে ১ম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- অ্যাডভোকেট ছাইদুর রহমান জীবেব মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন
- কানাইঘাটে ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন
- হবিগঞ্জে সংবর্ধিত হলেন জাতীয় দলের সাবেক তারকা পেসার কোচ নাজমুল হোসেন
- সৈয়দ হাতিম আলী স্কুলে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুরমা, ফুটবলাররা পেলো নেট উপহার

