- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে পুলিশের অভিযানে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
» যুক্তরাজ্য থেকে ৫টি যুদ্ধজাহাজ কিনবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০২১ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাজ্য থেকে বাংলাদেশ পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে। শুক্রবার (৫ নভেম্বর) যুক্তরাজ্য থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ড. মোমেন বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে নেভাল ফোর্সের কিছু জাহাজ পাঠাতে চায়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। কিন্তু আমরা নীতিগতভাবে সম্মত যে, পাঁচটি জাহাজ নেব। এগুলোর মধ্যে তিনটি যুক্তরাজ্যে তৈরি হবে আর বাকি দুটি বাংলাদেশে তৈরি হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে মোমেন বলেন, ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী যৌথভাবে উদযাপন নিয়েও আলোচনা হয়েছে।’
যুক্তরাজ্যে অবস্থানরত অপরাধী ও খুনিদের ফেরত চাওয়া হয়েছে জানিয়ে মোমেন বলেন, ‘যুক্তরাজ্যে অবস্থানরত সাজাপ্রাপ্ত অপরাধীদের ফেরতের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সকল অপরাধী ও খুনিকে ফেরত দিতে হবে।’
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। প্রবাসীদের বিনিয়োগে সব ধরনের সুবিধা দেওয়া হবে।’
সর্বশেষ খবর
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে পুলিশের অভিযানে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

