- পিছিয়ে পড়া কানাইঘাট-জকিগঞ্জের জন্য কাজ করতে চাই: উবায়দুল্লাহ ফারুক
- জমকালো আয়োজনে তপোবনে ১ম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: ফখরুল ইসলাম
- কানাইঘাট শ্রমিকলীগের সম্পাদক জীবান ও সাবেক ছাত্রলীগ নেতা মারুফ গ্রেফতার
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সিসিক কর্মচারী ইউনিয়নের দোয়া মাহফিল
- পক্ষপাতিত্ব ও বৈষম্যের অভিযোগে পিআইবি’র কর্মশালা বর্জন করল সিলেট অনলাইন প্রেসক্লাব
- কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাট পৌর শহরে দুইদিনের ব্যবধানে ৩ বাসা-বাড়িতে দিন-দুপুরে দুর্ধষ চুরি!
- আগামী ৩ জানুয়ারী ঢাকায় জামায়াতের সমাবেশ সফল করুন: ফখরুল ইসলাম
- সিলেট-৫ আসনে জাতীয়পাটির মনোনয়ন পেয়েছেন সাইফুদ্দীন খালেদ
» চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি
প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০২১ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১৫ দিনের জার্মানি ও যুক্তরাজ্য (ইউকে) সফর শেষ করে দেশে ফিরেছেন। রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি মুন্সী জালাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, ডিপলোমেটিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচারি, ঢাকায় নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার রবার্ট চাটার্টন ডিকসন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেনাবাহিনী প্রধান, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান, সহকারী বিমান বাহিনী প্রধান (অপারেশন), প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট অন্যান্য বেসামরিক ও সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
এর আগে, রাষ্ট্রপ্রধান গতকাল বিকাল ৫টা ৫০ মিনিটে (লন্ডন সময়) ঢাকার উদ্দেশে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীন ও লন্ডনে বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
এর আগে ৯ অক্টোবর রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাশিদা খানম এবং অন্যান্য সফরসঙ্গী জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি ১৯ অক্টোবর বার্লিন থেকে লন্ডন পৌঁছান।
৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের (সংসদ) স্পিকার থাকাকালীন থেকে তিনি লন্ডন ও জার্মানিতে তার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন।
সর্বশেষ খবর
- পিছিয়ে পড়া কানাইঘাট-জকিগঞ্জের জন্য কাজ করতে চাই: উবায়দুল্লাহ ফারুক
- জমকালো আয়োজনে তপোবনে ১ম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: ফখরুল ইসলাম
- কানাইঘাট শ্রমিকলীগের সম্পাদক জীবান ও সাবেক ছাত্রলীগ নেতা মারুফ গ্রেফতার
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সিসিক কর্মচারী ইউনিয়নের দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ‘সেনাবাহিনী পদক’ পেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা, নিহত ৩
- সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে: তারেক রহমান
- সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের: আপিল বিভাগ

