- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
» সিরিয়ায় মার্কিন ড্রোন হামলা, আল-কায়েদার শীর্ষ নেতা নিহত
প্রকাশিত: ২৩. অক্টোবর. ২০২১ | শনিবার
চেম্বার ডেস্ক:: সিরিয়ায় ড্রোন হামলা চালিয়ে আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা আবদুল হামিদ আল-মাতারকে হত্যা করেছে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কম্যান্ডের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মেজর জন রিগসবি স্থানীয় সময় শুক্রবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে জানান, আল-কায়েদার শীর্ষ নেতা নিহত হওয়ায় সন্ত্রাসী সংগঠনটির বিশ্বে সাধারণ মানুষ, যুক্তরাষ্ট্রের নাগরিক ও মিত্র রাষ্ট্রের নাগরিকদের ওপর হামলার ভবিষ্যত পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে।
তিনি আরও জানান, ওই হামলায় আর কেউ হতাহত হয়নি। সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মার্কিন ফাঁড়িতে হামলার দুই দিন পর এই হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
জঙ্গি সংগঠন আল-কায়েদা বর্তমানেও আমেরিকা ও তার মিত্র রাষ্ট্রগুলোর জন্য হুমকি উল্লেখ করে রিগসবি বলেন, আল-কায়েদা সিরিয়াকে পুনরায় সংগঠিত হওয়ার জন্য, সমন্বিত করার জন্য এবং বাহ্যিক সহযোগিতার জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করে।
হামলার প্রতিশোধ হিসাবে মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে কিনা তা স্পষ্ট করেননি রিগসবি। সিরিয়ার কোন এলাকায় হামলা চালানো হয়েছে তাও তিনি জানাননি।
এর আগে সেপ্টেম্বর মাসে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার আরেক শীর্ষ নেতা সেলিম আবু-আহমেদ নিহত হয়।
সর্বশেষ খবর
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

