সর্বশেষ

» বাবুনগরীকে প্রধান রেখে হেফাজতের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০২১ | সোমবার

ডেস্ক রিপোর্ট :: কমিটি বিলুপ্ত করার কয়েক ঘণ্টার মধ্যে তিন সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দিল কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলাম।

 

বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীকেই এই কমিটির প্রধান করা হয়েছে।

আগের কমিটির মহাসচিব নুরুল ইসলাম জেহাদীকে আহ্বায়ক কমিটির মহাসচিব আর সিনিয়র নামেবে আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে করা হয়েছে প্রধান উপদেষ্টা।

 

হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবের পর শুরু হওয়া গ্রেপ্তার অভিযান ও সমঝোতার জন্য হেফাজতের মরিয়া চেষ্টার মধ্যে রোববার রাতে হেফাজতের কমিটি ভেঙে দেয়ার ঘোষণা আসে অনেকটা আচমকা।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930