- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
» করোনায় মারা গেলে ৫০ লাখ টাকা পাবেন ব্যাংক কর্মকর্তার পরিবার
প্রকাশিত: ১৯. এপ্রিল. ২০২১ | সোমবার
চেম্বার ডেস্ক:: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই সময়েও সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলছে। কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি বিবেচনায় এবং দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিশেষ ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে পদভেদে ২৫ লাখ থেকে ৫০ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ পাবেন। সোমবার (১৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, প্রথম শ্রেণির কর্মকর্তা বা সিনিয়র অফিসার বা প্রবেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বা সমমান হতে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা অনাকাঙ্ক্ষিত ভাবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তার স্ত্রী বা স্বামী বা সন্তান এবং অবিবাহিতদের ক্ষেত্রে তার বাবা-মা ৫০ লাখ টাকা পাবেন।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো নির্দেশনার বাংলাদেশ ব্যাংক বলছে, ট্রেইনি অ্যাসিস্টান্ট অফিসার বা সমমান হতে এক ধাপ এর পূর্ব পর্যন্ত পদমর্যাদার কর্মকর্তারা করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন পাবেন ৩৭ লাখ ৫০ হাজার টাকা। আর স্টাফ ও সাব স্টাফ (যে কোন প্রক্রিয়ায় নিয়োগকৃত বা নিয়োজিত) ব্যক্তিরা করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তার আত্মীয়-স্বজন পাবেন ২৫ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংক বলছে, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া কর্মকর্তা বা কর্মচারীর ক্ষেত্রে ব্যাংকের তার অন্য কোনও দায়-দেনার সঙ্গে উক্ত ক্ষতিপূরণের অর্থ সমন্বয় করা যাবে না। এ ক্ষতি পূরণ বর্তমানে প্রচলিত অন্য যেকোনও প্রজ্ঞাপন, আদেশ, নীতিমালায় বর্ণিত কর্মকালীন মৃত্যুবরণের ক্ষেত্রে প্রযোজ্য আর্থিক সহায়তা ও অনুদানের অতিরিক্ত হিসেবে প্রদেয় হবে।
বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, এই নির্দেশনা গত ২৯ মার্চ হতে কার্যকর হবে।
সর্বশেষ খবর
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

