সর্বশেষ

» ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসতে না দেয়ার হুঁশিয়ারি ইসলামী দলগুলোর

প্রকাশিত: ১৯. মার্চ. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসতে দেয়া হবে না বলে ঘোষণা করেছে ইসলামি দলগুলোর নেতারা। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম চত্বরে এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ ঘোষণা দেন।

 

সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম থেকে পল্টন হয়ে বিজয় নগর গেলে সেখানে পুলিশের বাধার মুখে পড়ে। পরে বিক্ষোভকারীরা আবার মিছিল নিয়ে বায়তুল মোকাররমে ফিরে আসে। সমাবেশে মাওলানা আব্দুর রব ইউসুফী, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, আহমদ আলী কাসেমী প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। এদিকে মিছিল ঘিরে পুলিশ আগে থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930