সর্বশেষ

» ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের শোক

প্রকাশিত: ১৬. মার্চ. ২০২১ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: 

বাংলাদেশের অন্যতম আইনপ্রণেতা, সাবেক উপ-প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক সংগঠক, বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক আইনমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

আজ মঙ্গলবার ( ১৬ মার্চ) সিলেট মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল হাসনাত সাজ্জাদ প্রেরিত এক শোক বার্তায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম বরণ্য রাজনৈতিক ব্যাক্তিত্ব, প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, বিশিষ্ট আইনজীবী ও প্রাজ্ঞ এই রাজনীতিবীদের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ দেশের বড় ক্ষতি হয়েছে। এ ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930