- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকলেই একই পরিবারের: মাহবুবুর রব চৌধুরী ফয়ছল
প্রকাশিত: ১৪. মার্চ. ২০২১ | রবিবার
চেম্বার ডেস্ক::
কানাইঘাটে সৌদি আরব প্রবাসী মরহুম ফখরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল ও আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রব চৌধুরী ফয়ছল বলেন, আমাদের জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠনের সকলেই একই পরিবারের। এ জন্য সুদূর প্রবাসে থেকে আব্দুর রহমান ভাইদের মতো মহান হৃদয়ের মানুষরা জাতীয়তাবাদী পরিবারের লোকজন দের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। শহিদ জিয়ার আদর্শের একজন সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদীদল-বিএনপি’র একজন প্রবাসী নেতা ফখরুল ইসলাম গত ২০ শে জুলাই ২০২০ ইং তারিখে সৌদি আরবে জেদ্দায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। উনার পরিবারকে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি’র প্রধান উপদেষ্টা,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রহমান সাহেবের পাঠানো এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন এ লক্ষ্যে কানাইঘাট উপজেলার স্থানীয় রাজাগঞ্জ ইউনিয়নের আব্দুল শহিদ কমপ্লেক্সে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৯নং রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে, কুয়েত প্রবাসী, কুয়েত বিএনপি নেতা কানাইঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম বিপ্লব ও স্থানীয় যুবদল নেতা আনোয়ার হোসেনের উপস্থাপনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিলেট জেলার সাবেক যুগ্ম সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি’র যুগ্ম সম্পাদক ওয়েস আহমদ। বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা শাহীন আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী জনাব মাওলানা হাবীবুর রহমান, ৯ নং রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি, কানাইঘাট উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন শিকদার, রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ লোকমান আহমদ, রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক-বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা কয়ছর আহমদ, রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক-বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য বদরুল ইসলাম, সৌদি আরব জেদ্দাহ বিএনপি’র নেতা আলী আহমদ চৌধুরী এবং হাকীম আজমল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য কমর উদ্দিন শরীফ উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা মাসুক আহমদ, রাজাগঞ্জ ইউনিয়ন যুবদলের নেতা আলী হোসেন চৌধুরী, কানাইঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ফয়সল আহমদ সহ বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম বিপ্লব সহ আরোও বক্তব্য রাখেন আলী আহমদ চৌধুরী, হাকীম আজমল চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন, কানাইঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছাদিক আহমদ সহ অতিথিবৃন্দ।
সৌদি আরব প্রবাসী মাওলানা হাবীবুর রহমান সাহেবের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি

