সর্বশেষ

» নারী দিবসে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেটের আলোচনা সভা

প্রকাশিত: ০৯. মার্চ. ২০২১ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “করোনাকালে নারী নেতৃত্ব,গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, নারী-পুরুষের সমতা বিধান, নারী নির্যাতন, নারীর প্রতি সংহিসতা ওবৈষম্য দূরীকরণ ক্রমে নারী অধিকার প্রতিষ্ঠা ছাড়া বৈশ্বিক সুষম ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই মমতাময়ী মা, বোন,স্ত্রী, কন্যা হিসেবে নারীর মর্যাদা সমুন্নত করা সকলেরনৈতিক দায়িত্ব।

গত ৮ মার্চ সোমবার বিকালে সিলেট জেলা জজ আদালতের ৫নংবারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

সংস্থার সিলেট বিভাগীয় প্রতিনিধি সৈয়দ আকরাম আল সাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক নারীনেত্রী এডভোকেট জোহুরা জেসমিন।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিগ্যাল এইড সেলের বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট সিরাজুল ইসলাম,সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি গোলজার আহমদ হেলাল।

সিলেট জেলা আইনজীবী সমিতির সমাজ সেবা সম্পাদক এডভোকেট আজিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সংস্থার জেলা সভাপতি এডভোকেট আব্দুল মান্নান, সিলেটের এপিপি এডভোকেট মামুনুর রশিদ, জেলা সদস্য এডভোকেট আলী হায়দার, সংস্থার শাহপরান থানা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কয়েছ আহমদ সাগর, তামিম তাহমিদ প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930