সর্বশেষ

» সারা দেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ বুধবার

প্রকাশিত: ১৬. ফেব্রুয়ারি. ২০২১ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক::সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সিদ্ধান্তের প্রতিবাদে আবারও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, আগামীকাল বুধবার বরিশাল বিভাগ বাদে ঢাকাসহ সারা দেশের মহানগর ও জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ হবে।

রিজভী জানান, বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31