- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» সিলেটে এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৪২৪২ জন
প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০২১ | শনিবার
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস মহামারীর কারণে পরীক্ষা ছাড়াই বিশেষ পদ্ধতিতে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। এ বছর এইচএসসি (উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট) পরীক্ষায় ফলাফলে সিলেট শিক্ষাবোর্ড থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৪২ জন। গত বছর এই সংখ্যা ছিলো ১ হাজার ৯৪ জন। সেই তুলনায় সিলেটে জিপিএ-৫ বেড়েছে তিনগুন।
সিলেট শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ২ হাজার ১৩৩ জন ও মেয়ে ২ হাজার ১০৯ জন।
২০১৯ সালে এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১০৯৪ জন। ওই বছরের চেয়ে এবার ৩ হাজার ১৪৮ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এর আগে, ২০১৮ সালে জিপিএ-৫ পেয়েছিল ৮৭৩ জন, ২০১৭ সালে পেয়েছিল ৭০০ জন আর ২০১৬ সালে পেয়েছিল ১৩৩০ জন।
এদিকে, এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৩ হাজার ৭৫৮ জন রয়েছেন। মানবিক বিভাগ থেকে ২৭১ জন পেয়েছেন জিপিএ-৫। এছাড়া ব্যবসা শিক্ষা বিভাগের ২১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
সিলেট শিক্ষা বোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ বলেন, করোনার কারণে এবার এইচএসসি পরীক্ষা হয়নি। তাই এসএসি ও জেএসসি উভয় পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য- এবার ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। শনিবার একযোগে ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার মহামারীর মধ্যে পরীক্ষা ছাড়া সব শিক্ষার্থীকে পাস করানো হলো।
এইচএসটি ও সমমানে গত বার পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ। তার আগের বছর ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। গত বার এই সংখ্যা ছিল ৪৭ হাজার ২৮৬। তার আগের বছর ছিল ২৯ হাজার ২৬২।
ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকালে এক অনুষ্ঠানে এই ফল প্রকাশ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ডিজিটালি এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ গ্রহণ করেন।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর