- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» পাকিস্তানে আইএসের হামলায় ১১ কয়লাখনি শ্রমিক নিহত
প্রকাশিত: ০৪. জানুয়ারি. ২০২১ | সোমবার
চেম্বার ডেস্কঃ ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কয়লাখনিতে হামলা চালিয়ে ১১ শ্রমিক হত্যার দায় স্বীকার করেছে। আইএস জঙ্গিরা গত শনিবার খনির ওই শ্রমিকদের অপহরণ করে এবং কয়লাখনির কাছেই হত্যা করে।
ভুক্তভোগীরা সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের সদস্য ছিল। শিয়া ইসলামের অনুসারী হওয়ায় হাজারা নামের এই সম্প্রদায়ের মানুষ বারবার উগ্রপন্থিদের লক্ষ্যবস্তু হয়ে আসছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শ্রমিকদের ওপর এই হামলাকে ‘অমানবিক সন্ত্রাসী তৎপরতা’ বলে নিন্দা জানিয়েছেন।
বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার অদূরে এবং আফগানিস্তানের সীমান্তবর্তী ছোটো শহর মাচের কাছে গত শনিবার গভীর রাতে খনিতে হামলার ঘটনা ঘটে। বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম ও দরিদ্রতম অঞ্চল।
সশস্ত্র জঙ্গিরা প্রথমে শ্রমিকদেরকে অপহরণ করে, পরে তাদের নিকটবর্তী পাহাড়ি এলাকায় নিয়ে যায়।
স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, খনি শ্রমিকদের মধ্যে ছয়জন ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়।
ঘটনাস্থলে ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে, একটি ছোট্ট ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। প্রত্যেকের দুটো হাত একসঙ্গে বাঁধা ছিল।
এদিকে খনিতে শ্রমিক হত্যার ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভকারীরা মৃতদেহগুলো প্রধান সড়কে ফেলে অবরোধ করে রাখে। সংশ্লিষ্ট কর্মকর্তারা হামলার ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে হাজারা সম্প্রদায়ের সদস্যরা প্রায়ই উগ্রপন্থিদের হামলার মুখে পড়ে।
খবর বিবিসি
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

