- তুলে এনে হত্যা করা হয় ৩ সন্তানের জননীকে || কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
- অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের
- নতুন কমিটি পেল জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব, নেতৃত্বে ইসমাইল-সাব্বির
- জগন্নাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার সমর্থনে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা
- গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার নতুন কার্যকরী কমিটি গঠন
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
» সরকার উৎখাত করতে গিয়ে বিএনপিই নিজেরাই উৎখাত হয়েছেঃতথ্যমন্ত্রী
প্রকাশিত: ০৩. জানুয়ারি. ২০২১ | রবিবার
চেম্বার ডেস্কআওয়ামীলীগ সরকারকে উৎখাত করতে গিয়ে বিএনপি নিজেরাই জনগণের কাছে থেক উৎখাত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, গত ১২ বছর ধরে তারা (বিএনপি) সরকারকে উৎখাত করতে গিয়ে নিজেরাই জনগণ থেকে উৎখাত হয়েছে। আমি তাদের অনুরোধ জানাব, সরকার উৎখাতের যে কথা আপনারা প্রতিনিয়ত বলছেন এতে জনগণের কাছে আগে যেমন হাস্যকর হয়েছেন, এখনও নিজেদের হাস্যকর করছেন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনার ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসুন।
এসময় তিনি বলেন, এতদিন যে ধ্বংসাত্মক রাজনীতি করেছেন, মানুষকে জিম্মি করে রাজনীতি করেছেন, মানুষ হত্যার রাজনীতি করেছেন এবং মানুষকে পুড়িয়ে হত্যার রাজনীতি করেছেন— এগুলোর জন্য জনগণের কাছে ক্ষমা চান নতুন বছরে। ফকরুল সাহেব গতকালও কথা বলেছেন। আশা করেছিলাম বছরের প্রথম দিনে মির্জা ফখরুল ইসলাম তার কথাবার্তায় পরিবর্তন আনবেন। আমি তার প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, দুঃখজনক হলেও সত্য বছরের প্রথম কয়েকটা দিনে তার মধ্যে ভাষার কোনো পরিবর্তন আসেনি। তিনি যে ভাষায় কথা বলছেন, এ বছরেই তিনি নাকি সরকার উৎখাত করবেন।
‘বিএনপির রাজনীতিবিদরা রাজনীতির কাক’ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেছেন। খাবারের উচ্ছিষ্ট রাস্তায় বিলিয়ে যেমন প্রচুর কাকের সমাবেশ হয় তেমনি ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দেওয়ার পর রাজনীতির কাকরা বিএনপিতে জড়ো হয়েছিলেন। আর যারা বড় বড় রাজনীতিবিদ বিএনপির মধ্যে, তারা সবাই রাজনীতির কাক।
সৈয়দ আশরাফুল ইসলামকে স্মরণ করে ড. হাছান মাহমুদ বলেন, আমাদের দলের ইতিহাসে অনেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আমাদের দলের ইতিহাসে ভবিষ্যতেও অনেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। কিন্তু আশরাফ ভাইয়ের মতো এমন ভদ্রজন আমাদের দলের সাধারণ সম্পাদক খুব একটা পাইনি। তিনি রাজনীতিকে পেশা নয়, ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন।
তিনি আরও বলেন, এ বছর আমাদের প্রত্যাশা থাকবে দুটি। একটি হচ্ছে দেশ করোনামুক্ত হবে এবং বিএনপির ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসবে।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগ নেতা অ্যাড. বলরাম পোদ্দার, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
সর্বশেষ খবর
- তুলে এনে হত্যা করা হয় ৩ সন্তানের জননীকে || কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
- অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের
- নতুন কমিটি পেল জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব, নেতৃত্বে ইসমাইল-সাব্বির
- জগন্নাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার সমর্থনে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- রমজানের চেতনায় মানবিক সমাজ গঠনে বিএনপি কাজ করছে: মিফতাহ্ সিদ্দিকী
- জকিগঞ্জ-কানাইঘাটবাসীসহ মুসলিম উম্মাহকে ভিপি মাহবুবুল হক চৌধুরীর ঈদ শুভেচ্ছা
- ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রকৌশলী রনি সরোয়ার চৌধুরী

