- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» অবশেষে হবিগঞ্জে গেল বিআরটিসি বাস
প্রকাশিত: ২৮. ডিসেম্বর. ২০২০ | সোমবার
চেম্বার ডেস্ক:: পরিবহন শ্রমিকদের বাধা ও হামলার পরে অবশেষে হবিগঞ্জের উদ্দেশ্যে সিলেট ছেড়ে গেছে বিআরটিসির বাস। আজ রবিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বাসটি কদমতলী বিআরটিসি কাউন্টার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) সিলেট ডিপোর অপারেশন ম্যানেজার জুলফিকার আলী।
তিনি বলেন, ‘পরিবহন শ্রমিকদের বাধা ও হামলায় সকালে সিলেট থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে বাস ছেড়ে যেতে পারেনি। তবে বিকেলে বাসটি সিলেট ছেড়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এছাড়া সিলেট থেকে শ্রীমঙ্গলগামী বাসটি নির্ধারিত সময় সকাল ৯টায়ই কাউন্টার ছেড়ে গিয়েছিল। কিন্তু শেরপুরে ওই বাসটি আটকে দেয় পরিবহন শ্রমিকরা। তবে একঘন্টা পরই আবার বাসটি চালু করা হয়। যা ইতোমধ্যে নির্ধারিত গন্তব্যে পৌছে গেছে।’
এর আগে সকালে বিআরটিসি কাউন্টারে হামলা করেন পরিবহন মালিক শ্রমিকরা। রবিবার সকাল ৯টায় সিলেটের কদমতলী এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বিআরটিসির কাউন্টার থেকে বাস দুটি শ্রীমঙ্গল ও হবিগঞ্জের উদ্যেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। মৌলভীবাজারের উদ্দেশ্যে বাস কাউন্টার ছেড়ে গেলেও শেরপুরে তা আটকে দেয় পরিবহন শ্রমিকরা। আর হবিগঞ্জমুখি বাস ছাড়ার আগেই অর্ধশতাধিক পরিবহন শ্রমিকরা বিআরটিসির কাউকন্টারে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করে।
বিআরটিসি কাউন্টার সূত্রে জানা যায়, সকাল নয়টায় শ্রীমঙ্গল রুটে বাস চালু করতে গেলে পরিবহনশ্রমিকেরা বাধা দেন। এসময় পরিবহন শ্রমিকরা কাউন্টারে এসে তালা ঝুলিয়ে দেন এবং কাউন্টার থেকে নগদ প্রায় সাড়ে ১২ হাজার টাকা এবং একটি ল্যাপটপ ছিনিয়ে নেন শ্রমিকরা। হামলায় সিলেট বিআরটিসির ডিপো ব্যবস্থাপকের ব্যবহৃত জিপের পেছনের গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বিআরটিসির কয়েকজন কর্মচারী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। পরে পুলিশ প্রশাসনের লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তবে হামলার ঘটনা অস্বীকার করে সিলেট বিভাগীয় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর পলাশ জানান, শ্রমিকরা কোথাও হামলা করেননি। তবে পরিবহন মালিকদের না জানিয়ে বাস চালু করায় শ্রমিকরা বাধা দেয়।
– সিলেটভিউ
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর