সর্বশেষ

» সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞাকে বদলি

প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০২০ | রবিবার

চেম্বার ডেস্ক:: সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞাকে বদলি করা হয়েছে। চলতি মাসে পুলিশ সদর দপ্তর থেকে তাঁর বদলির আদেশ সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছে এসে পৌঁছে।

আজ রোববার (২৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের। তবে সিলেট কোতোয়ালি থানায় ওসি’র দায়িত্বে নতুন কে আসছে তা তিনি জানাতে পারেননি।

আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, চলতি মাসেই কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞার বদলির আদেশ এসেছে। তাকে ঢাকা এসবি-তে (স্পেশাল ব্রাঞ্চ) বদলি করা হয়েছে। তবে তিনি এখনও দায়িত্বে আছেন। নতুন ওসি আসলেই দায়িত্ব হস্তান্তর করবেন।

           

সর্বশেষ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031