সর্বশেষ

» সিলেটে ১৭ পিস ইয়াবাসহ আবুল কালাম গ্রেফতার

প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০২০ | বুধবার

চেম্বার ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ আবুল কালমকে (৫২) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ইয়াবা কামাল জকিগঞ্জের সোবরিয়া গ্রামের মৃত বলু মিয়ার ছেলে। বর্তমানে দক্ষিণ সুরমা এলাকার শামীম বক্সের কলোনীতে বসবাস করে আসছেন।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত ইয়াবা কামালকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্ল্যাহ তাহের।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930