- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
- সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই: কানাইঘাটে মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীকে যুক্তরাষ্ট্রে দাফন
- বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী
- দৈনিকসিলেট ডটকমের ১৫ বছর পূর্তি : সাফল্যের গৌরবময় পথচলা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে সূধিজনদের মিলনমেলা
» আবার বিশ্বকে নেতৃত্ব দিতে ফিরে এসেছে আমেরিকা : জো বাইডেন
প্রকাশিত: ২৫. নভেম্বর. ২০২০ | বুধবার
চেম্বার ডেস্ক:: যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পিছিয়ে যেতে নয়, আবার বিশ্বকে নেতৃত্ব দিতে ফিরে এসেছে আমেরিকা।
মঙ্গলবার ডেলাওয়ারের উইলমিংটনে এক অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্রের পুরনো মিত্রদের নিয়ে একসঙ্গে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিন নিজের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা দলের কর্মকর্তাদের নাম জানিয়ে বাইডেন বলেছেন, এই দলের মাধ্যমে এটাই প্রতিফলিত হতে যাচ্ছে যে ‘আমেরিকা ইজ ব্যাক’।
বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব চিত্র বদলে ফেলেছেন। এখন আমেরিকা প্রথম, আমেরিকা একা- এমন নীতি তৈরি হয়েছে। আমরা এমন এক অবস্থানে আছি যেখানে মিত্রতা নষ্ট হয়ে যাচ্ছে। ’
ডেমোক্র্যাট প্রার্থিতার দৌড়ে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামা দুই বাম ঘরানার সিনেটর বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেন নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন না বলেও ধারণা দিয়েছেন তিনি। বলেছেন, কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকানদের আধিপত্য ঠেকাতে ওই দুজনের ভোট তার জন্য খুবই জরুরি।
নভেম্বরের নির্বাচনে জয়ী এ ডেমোক্র্যাট প্রার্থী এখন পর্যন্ত অ্যান্টনি ব্লিনকেন, জন কেরিসহ যে কজন কর্মকর্তা বেছে নিয়েছেন তাদের প্রায় সবাই ওবামা প্রশাসনে কোনো না কোনো দায়িত্বে ছিলেন।
চার বছর আগে ডেমোক্র্যাটরা যখন হোয়াইট হাউসে ছিল, সে তুলনায় দুনিয়া এখন অনেকখানিই বদলে গেছে। বিশ্বজুড়ে চীনের ব্যাপক উত্থান ঘটেছে, রাশিয়াও তার হিস্যা বুঝে নিতে প্রস্তুত। বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও সংস্থা থেকে সরে আসায় যুক্তরাষ্ট্রের প্রভাবও যেন একটু একটু করে কমছে। দেশের ভেতরকার নানা সহিংসতা ও জটিলতা যুক্তরাষ্ট্রের নৈতিক কর্তৃত্বেও দাগ ফেলে দিয়েছে।
মেয়াদের শেষ বছরে ট্রাম্প প্রশাসনের সঙ্গে চীনের বিবাদও ছিল চোখে পড়ার মতো। বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশ এ বছর করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণ, হংকং, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে একের পর এক কথার লড়াইয়ে জড়িয়েছে।
বাইডেনের নতুন প্রশাসনকে তাই ট্রাম্পের রেখে যাওয়া অনেক ক্ষত মেরামতের দিকেই বেশি মনোযোগ দিতে হবে বলে ভাষ্য পর্যবেক্ষকদের।
এথন পর্যন্ত নাম ঘোষণা করা না হলেও বাইডেনের নতুন প্রশাসনে অর্থমন্ত্রী হিসেবে জ্যানেট ইয়েলেনই আসতে যাচ্ছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। ইয়েলেন ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেমের শীর্ষ পদে ছিলেন।
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প এখনো পরাজয় মেনে নিতে প্রস্তুত নয়। অন্যদিকে, ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিতে যাচ্ছেন বাইডেন।
সর্বশেষ খবর
- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ‘সেনাবাহিনী পদক’ পেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা, নিহত ৩
- সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে: তারেক রহমান
- সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের: আপিল বিভাগ

