- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
» ফ্রান্সের প্রেসিডেন্টকে হত্যার ইচ্ছায় অনড় সাংসদ লিয়াকত
প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০২০ | বুধবার
চেম্বার ডেস্ক:: নবী মুহাম্মদ (স.) এর ‘ব্যাঙ্গাত্মক’ কার্টুনকাণ্ডে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে হত্যার ইচ্ছা প্রকাশ করে যে বক্তব্য দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ লিয়াকত হোসেন, তা এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাংসদ লিয়াকত জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিবও।
আজ বুধবারও তিনি দুই দিন আগে দেওয়া তাঁর বক্তব্যে অনড় থাকার কথা জানিয়েছেন।
২ নভেম্বর সাংসদ লিয়াকতের আয়োজনে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্যে সাংসদ বলেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্টকে কাছে পেলে তাঁকে আমি হত্যা করে ফাঁসির মঞ্চে যেতে চাই।’
ফ্রান্সের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে সাংসদ বলেন, ‘আপনার (প্রধানমন্ত্রী) কাছে একজন সংসদ সদস্য হিসেবে আমার অনুরোধ, ফ্রান্সের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বর্জন করুন। …৮ নভেম্বর জাতীয় সংসদের যে অধিবেশন বসবে, ওই অধিবেশনে ফ্রান্সের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বর্জনের জন্য প্রস্তাব আনুন। প্রস্তাব আনলে দেশের সব মুসলমান আপনার পক্ষে থাকবে।’
সাংসদের বক্তব্যের সময় হেফাজতে ইসলামের কর্মীরা নানা স্লোগান দেন। মঞ্চে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কয়েকজন কেন্দ্রীয় নেতা।
সাংসদ লিয়াকতের এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘এটা তাঁর ব্যক্তিগত বক্তব্য। এর সঙ্গে দল সম্পৃক্ত নয়, এ ধরনের বক্তব্য দলের কাছে গ্রহণযোগ্যও নয়। তবু তিনি যেহেতু দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাই বিষয়টি নিয়ে কী করা উচিত, তা আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
বিষয়টি নিয়ে স্থানীয়ভাবেও প্রতিক্রিয়া হয়েছে। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও প্রবীণ আইনজীবী শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘একজন আইনপ্রণেতা প্রকাশ্যে কাউকে হত্যার ঘোষণা দিতে পারেন না। এটি নিন্দনীয়। মুসলমান হিসেবে আমরা ফ্রান্সের প্রেসিডেন্টের ভূমিকার নিন্দা ও প্রতিবাদ জানাতে পারি।’
আর সাংসদ লিয়াকত হোসেন নিজের বক্তব্যে অনড় রয়েছেন জানিয়ে আজ বিকেলে বলেন, ‘বক্তব্যটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত। আমার এ বক্তব্যে যেকোনো শাস্তি হলে আমি মাথা পেতে নেব।’
সর্বশেষ খবর
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আহত বৃদ্ধা
- ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের: আপিল বিভাগ
- নিবার্চনে শুধু সেনাবাহিনী নয়, বিমান-নৌবাহিনীকেও কাজে লাগাব: স্বরাষ্ট্র উপদেষ্টা
- পুলিশের এসআই মাজিদুলের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ!
- অনুপস্থিত পুলিশ সদস্যদের আর যোগদান করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

