সর্বশেষ

» ভারতের কেরালায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় পাইলটসহ নিহত কমপক্ষে ১৫

প্রকাশিত: ০৭. আগস্ট. ২০২০ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: দুবাইফেরত ১৯১ যাত্রী নিয়ে ভারতের কেরালার কোঝিকোড় বিমান বন্দরের রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে গেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট। এতে বিমানটির পাইলটসহ কমপক্ষে ১৫ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের বলা হয়েছে, শুক্রবার রাত সোয়া ৮টার কেরালার কোঝিকোড় বিমানবন্দরে রানওয়েতে ল্যান্ড করার সময় এ দুর্ঘটনা ঘটে। অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে একটি খাদে পড়ে যায় বিমানটি।

বিজেপি সাংসদ কে জে অ্যালফোনস এর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ওই বিমানে ১০ জন শিশুসহ ১৮৪ জন যাত্রী ছিলেন। এছাড়া দুজন পাইলট এবং চারজন কেবিন ক্রু সদস্য ছিলেন বিমানটিতে।

এনডিটিডি আরও জানিয়েছে, এদিন দুপুরে দুবাই থেকে বিমান কেরালার উদ্দেশ্যে রওয়ানা করে। কেরালার কোঝিকোড় বিমান বন্দরে রানওয়েতে ছিটকে পড়ে। ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরে বিমানটিতে আগুন লাগেনি। উদ্ধার কাজ চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। উদ্ধার কাজ চলছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031