- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
- সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই: কানাইঘাটে মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীকে যুক্তরাষ্ট্রে দাফন
- বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী
- দৈনিকসিলেট ডটকমের ১৫ বছর পূর্তি : সাফল্যের গৌরবময় পথচলা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে সূধিজনদের মিলনমেলা
» পুলিশি হেফাজতে রায়হান হত্যা : পাঁচদিনের রিমান্ডে কনস্টেবল টিটু
প্রকাশিত: ২০. অক্টোবর. ২০২০ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ (৩৪) হত্যা মামলায় গেপ্তার হওয়া পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক জিহাদুর রহমান তার রিমান্ড মঞ্জুর করে।
টিটু বন্দরবাজার ফাঁড়িতে কর্মরত ছিলেন। রায়হান হত্যার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
মঙ্গলবার দুপুরে পুলিশলাইন্সে সুংযুক্ত থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার (এসপি) খালেদুজ্জামান। এরপর তাকে আদালতে নিয়ে জামিন প্রার্থনা করা হয়।
টিটুকে গ্রেপ্তারের ফলে চাঞ্চল্যকর এই মামলায় এই প্রথম কাউকে গ্রেপ্তার করা হলো।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪) নামের এক যুবক। পরে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।
এই ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে হেফাজতে মৃত্যু আইনে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী।
এরপর পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হলে রায়হানকে ফাঁড়িতে এনে নির্যাতনের প্রাথমিক প্রমাণ পায় কমিটি। এই তদন্ত কমিটির সুপারিশে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটুচন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত এবং এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে প্রত্যাহার করা হয়।
স্ত্রীর দায়ের করা মামলাটির তদন্ত করছে পিবিআই। মামলার প্রধান অভিযুক্ত এসআই আকবর পলাতক রয়েছেন বলে দাবি পুলিশের।
সর্বশেষ খবর
- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর