- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
» যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিকে গুরুত্ব দিবো : মাওলানা হাবিবুর রহমান
প্রকাশিত: ০৪. ডিসেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সিলেটে মেডিকেল ইউনিভার্সিটি এবং সেখানে ১২ শ’ বেডের একটি হসপিটাল হওয়ার কথা ছিল। কিন্তু, সেটি হয়নি। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, তাহলে সিলেটের মানুষের জন্য এই হসপিটালটা করবো। সেখানে ৮ থেকে ১০ হাজার যুবক-যুবতীর চাকুরীর ব্যবস্থা হবে। শাহপরান (র.) গেইটের পাশের হসপিটালটিকে পূর্ণাঙ্গ হসপিটাল করবো। সেখানেও অনেক লোকের চাকরী হবে। আমাদের ইবনে সিনারও একটি পরিকল্পনা রয়েছে, যেটি বাস্তবায়িত হলে সেখানে কয়েক হাজার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমি নির্বাচিত হলে সিলেটের যুবক-যুবতীদের কর্মসংস্থানের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবো। ইনশাআল্লাহ।
তিনি বুধবার সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ডের যুব বিভাগ কর্তৃক আয়োজিত জনতার মুখোমুখি প্রশ্নপর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র ও যুবক অংশ নেন।
তিনি আরও বলেন, সিলেটের অনেক প্রাইমারী শিক্ষকের পদসহ অন্যান্য ডিপার্টমেন্টের খালি খালি পদ পূর্ণ করে ১৫ থেকে ২০ হাজার যুবক-যুবতীর চাকরীর ব্যবস্থা হবে। আমার পরিকল্পনায় আমাদের যুবক-যুবতীরা আর বেকার থাকবে না, তাদের চাকরীর ব্যবস্থা হবে ইনশাআল্লাহ।
তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, নারীদের নিরাপত্তাই প্রধান নিরাপত্তা। নারীদের জন্য যদি কর্মসংস্থানে ব্যবস্থা করা যায়, তাহলে তার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে। আর সামাজিক নিরাপত্তা নিশ্চিতের জন্য সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজন। সুশাসন প্রতিষ্ঠা হলে শুধু নারী নয়, পুরুষের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে ইনশাআল্লাহ। নারীদের নিরাপত্তায় ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। নৈতিকতার মাধ্যমে মানুষজন কখনোই নারীর নিরাপত্তায় আঘাত দিবে না।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসনিকভাবে, ধর্মীয়ভাবে মাদকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো। মাদক নির্মুল করতে হলে প্রথমে আমাদের ধর্মীয় অনুশাসন মানতে হবে। এসব মানলে কেউ কখনোই মাদকে আসক্ত হবে না। আমরা যদি ক্ষমতায় যাই, তাহলে পাঠ্যবইয়ে মাদকের ভয়াবহতা বিষয়ে আমরা তুলে ধরবো, যাতে এদেশের তরুণ প্রজন্ম কখনোই মাদকে জড়িত না হয়। আর কেউ জড়িত হলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
৭নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আব্দুর রউফ রাফির সভাপতিত্বে ও সেক্রেটারি আল-আমিন হোসাইনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- এলাকার বিশিষ্ট মুরুব্বি নুরুল হক, মাওলানা শফিকুর রাহমান, ফরিদ আহমেদ, মুরাদ আহমদ, মুর্শেদ আহমদ, খালেদ আহমদ, মনির আহমদ, শিপন আহমদ ও মঞ্জুর আহমদ প্রমুখ।
সর্বশেষ খবর
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- এনসিপির কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুরহানুদ্দীন ইউসুফ

