সর্বশেষ

» আওয়ামীলীগ নেতাকর্মীদের অভিযুক্ত করে জুলাই আন্দোলনে নিহত নাজমুল হত্যা মামলার চার্জশীট দাখিল

প্রকাশিত: ২৭. অক্টোবর. ২০২৫ | সোমবার

আদালত প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই-আগষ্টের আন্দোলনে নিহত গোলােগঞ্জের নাজমুল ইসলাম হত্যা মামলার চার্জশীট (চুড়ান্ত প্রতিবেদন) দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা,গোলাপগঞ্জ মডেল থানার এস.আই সবুজ মিয়া আজ সকাল ১১ টার দিকে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে এই চুড়ান্ত প্রতিবেদনটি দাখিল করেছেন।

চুড়ান্ত এ প্রতিবেদনে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ সহ ৩৩ জন আওয়ামীলীগ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

অভিযুক্তরা অন্যান্যরা হলেন জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান,সেক্রেটারি রাহেল সিরাজ,সহ সভাপতি দিপ চৌধুরী,রেজাউল হক,নাসিম আহমদ,জেলা আওয়ামীগ নেতা নাসির উদ্দিন খান,উপজেলা আওয়ামীলীগ নেতা জাকারিয়া আহমদ পাপলু,নাজিম উদ্দিন,শাহিন তালুকদার,মিজানুর রহমান,জামিলুর রেজা,গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তরিকুল ইসলাম,সাহেদ চৌধুরী,যুবলীগ নেতা রিপন পদকর,ডালিম হোসেন,তারেক আহমদ,শাকিল চৌধুরী,কামাল আহমদ,কাইয়ুম চৌধুরী,রেজাউল ইসলাম,যুবলীগ নেতা তালহা চৌধুরী,হানিফ আহমদ,ছাত্রলীগ নেতা তামিম আহমদ,শিপলু আহমেদ,ফেরদৌস রহমান,শাব্বির আহমদ,মাজেদুর রহমান,নাহিয়ান খান,আব্দুল্লাহ আহমদ,রিদওয়ান আহমদ,লাবলু মিয়া ও রাজন উদ্দিন।

উল্লেখ্য,২০২৪ সালের ৪ আগষ্ট গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ বাজারে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে’ ব্যাপক হামলা চালায় তৎকালীন সরকারী দলের নেতাকর্মীরা। এ হামলায় নাজমুল ইসলাম সহ ৬ জন নিহত হয়। নিহত নাজমুলের বাড়ি ঢাকাদক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামে।

এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট নিহত নাজমুল ইসলামের স্ত্রী খাদিজা মাহিনুর বাদী হয়ে ১১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০০/১১০ জনকে আসামী করে গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১০। দীর্ঘ তদন্ত শেষে ৩৩ জনকে অভিযুক্ত করে আজ এ মামলার চার্জশীট দাখিল করলো পুলিশ।

এই হত্যা মামলার চার্জশীট দাখিল করায় সন্তোষ প্রকাশ করে প্রতিবেদন অনুযায়ী দ্রুত বিচার শুরু হবে বলে আশা করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবি এডভোকেট আব্দুর রব।

অপরদিকে চার্জশীট (প্রতিবেদন) দাখিলের সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে গোলাপগঞ্জে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ ঘটনার সাথে অভিযুক্ত আসামীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আওয়ামীলীগ কিংবা কোনো রাজনীতির সাথে জড়িত নয়-এমন নিরীহ অনেকের নাম প্রতিবেদনে যুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পূর্ব শত্রুতা কিংবা রাজনৈতিক বিরোধের জেরে প্রভাবশালী কোনো একটি পক্ষ পুলিশের সাথে যোগসাজস করে নিরীহ অনেক ব্যক্তিকে এই চার্জশীটে অভিযুক্ত করেছে বলে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031