- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
» বিএনপি ক্ষমতায় গেলে দেশের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাবে : ড. এনামুল হক চৌধুরী
প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০২৫ | বৃহস্পতিবার
রাজনীতি চেম্বার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকার শুধু রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে ক্ষান্ত হয়নি, দেশের শিক্ষা ব্যবস্থাকেও তারা ধ্বংস করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে বাজেটের সর্বোচ্চ বরাদ্দের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাবে।
তিনি বলেন, শিক্ষাখাত যে কোন রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষার মাধ্যমেই জাতির প্রকৃতি উন্নতি নিশ্চিত হয়। জ্ঞান বিজ্ঞানের প্রসারের এই যুগে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য ও মেধাবী হিসেবে গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বৃহস্পতিবার ( ৩০ অক্টোবর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের কুশিয়ারা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে প্রেরণা সংঘ আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, কুশিয়ারা ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি রেহান উদ্দিন রায়হান, কুশিয়ারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিতালি দে, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ লুকুছ, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী খুরশিদ আলম, বাদেপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রাসেল আহমদ নাজির, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, মহানগর কৃষক দলের শিল্প বিষয়ক সম্পাদক সেবুল মিয়া, উপজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সুলেমান মিয়া, সিলেট ল’কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্না, কুশিয়ারা কলেজের শিক্ষার্থী ফারিহা খাতুন নিলা ও মামুন আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে প্রেরণা সংঘের মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
সর্বশেষ খবর
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা

