সর্বশেষ

» সিলেট দক্ষিণ সুরমার নবগঠিত ১০ ইউনিয়ন বিএনপিকে শামীমের অভিনন্দন

প্রকাশিত: ০৮. অক্টোবর. ২০২০ | বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট: সিলেট জেলার আওতাধীন দক্ষিণ সুরমা উপজেলার অন্তর্গত ১০ ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমদ। এই কমিটির মাধ্যমে দক্ষিণ সুরমা উপজেলার তৃনমূল বিএনপির কাজ সুসংগহত হবে বলে প্রত্যাশা করেন তিনি।

এক বিবৃতিতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক শামীম আহমদ বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার আলোকে, জেলা বিএনপির পরামর্শ মোতাবেক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যৌথ সমন্বয়ের মাধ্যমে ১০টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন একটি মাইলফলক। এর মাধ্যমে তৃনমূল বিএনপিকে সুসংগঠিত করার পাশাপাশি উপজেলা ও জেলা বিএনপির একটি সার্থক কাউন্সিল অনুষ্ঠানের পথ সুগম হবে। নবগঠিত কমিটি সমুহের সকল নেতৃবৃন্দের প্রতি প্রত্যাশা দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে দলের কার্যক্রম গতিশীল করে তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে সকলে আপ্রাণ চেষ্টা করবেন।

প্রেস বিজ্ঞপ্তি

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930