- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর হামলার ঘটনায় বিশ্ব নেতাদের তীব্র নিন্দা
প্রকাশিত: ১৪. জুলাই. ২০২৪ | রবিবার
চেম্বার ডেস্ক: পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। সেই সঙ্গে ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা। শনিবার (১৩ জুলাই) ট্রাম্পের ওপর হামলার ঘটনার পরপরই, এ ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের এক মুখপাত্র ট্রাম্পের ওপর গুলির ঘটনার নিন্দা করেছেন। এটিকে ‘রাজনৈতিক সহিংসতা’ বলে অভিহিত করেছেন তিনি।
ঘটনার নিন্দা জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ‘গণতন্ত্রকে চ্যালেঞ্জ করে এমন যে কোনও ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’
হামলার ঘটনা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ধরনের আতঙ্কজনিত দৃশ্য দেখে ভীষণ মর্মাহত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি বলেছেন, আমাদের সমাজে কোনও প্রকার রাজনৈতিক সহিংসতার স্থান নেই।’
হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। তিনি বলেছেন, হামলার এ ঘটনা ছিল উদ্বেগজনক।
হামলার ঘটনার ভিডিও দেখে অসুস্থ বোধ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ‘রাজনৈতিক সহিংসতা কখনই গ্রহণযোগ্য নয়।’
সাম্প্রতিক রয়টার্স/ইপসোস জরিপেও দেখা গেছে, আমেরিকানরা ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতার আশঙ্কা করছেন। সমীক্ষায় তিনজনের মধ্যে দুইজন উত্তরদাতা বলেছেন, তারা আশঙ্কা করছেন নভেম্বরে নির্বাচনের পরেও সহিংসতা হতে পারে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ট্রাম্পের ওপর গুলির এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলেছেন।
ঘটনার নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এই সপ্তাহে ন্যাটো শীর্ষ সম্মেলনের জন্য যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে ট্রাম্পের সাথে দেখা করেছিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। হামলার ঘটনাকে অন্ধকার সময় বলেছেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ট্রাম্পকে বন্ধু বলে অভিহিত করে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ছাতকে সাবেক শিবির নেতা ফয়সল আলমের বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত ৪
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- ছাতকে জামায়াত নেতার বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- আদালতে বিয়ানীবাজারের এক ‘হত্যাচেষ্টা মামলা’র চার্জশীট দিল পুলিশ

