- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» বড়লেখায় হত্যার প্রতিবাদ জানাতে গিয়ে বৃদ্ধ খুন।। বাবা-ছেলের বিরুদ্ধে মামলা,আটক ১
প্রকাশিত: ২৩. মে. ২০২২ | সোমবার
বড়লেখা সংবাদদাতাঃ বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামে অগ্নিকান্ডে রেস্টুরেন্ট কর্মচারী নিহতের ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ মারা গেছেন। আজ দুপুরে চান্দগ্রাম বাজারের ‘মুন্নি রেস্টুরেন্টে’ এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধের নাম হাজি পংকি মিয়া (৫৫)। তিনি চান্দগ্রাম এলাকার মৃত আনফর মিয়ার ছেলে।
এ ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। পুলিশ মামলার প্রধান আসামী,মুন্নি রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী সমছ উদ্দিনকে আটক করেছে। এবং তার ছেলে আকবর হোসেনকে আটক করতে অভিযান চালাচ্ছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়,গত ২১ মে চান্দগ্রাম বাজারের মুন্নি রেস্টুরেন্টের রান্না ঘরে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে রেস্টুরেন্ট কর্মচারী সেলিম উদ্দিন (২৬) মারা যায়।
নিহত সেলিম চান্দগ্রামের রফিক উদ্দিনের ছেলে। স্থানীয় আওয়ামীলীগ নেতা হাজি বাবুল এবং হাজি পংকি মিয়ার খুবই ঘনিষ্ট হিসেবে সে পরিচিত ছিল।
সেলিম উদ্দিনের পরিবার শুরু থেকেই এ ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকান্ড’ বলে অভিযোগ করে আসছে। কিন্তু,রেস্টুরেন্ট মালিকের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়।
এ অবস্থায় আজ দুপুরে অভিযুক্ত রেস্টুরেন্ট মালিকের সাথে কথা বলতে নিজ বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান ময়নুল হক,হাজি বাবুল,হাজি পংকি মিয়া সহ কয়েকজন রেস্টুরেন্টে গমন করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী ও তার ছেলের সাথে প্রতিবাদকারীদের সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে হাজি পংকি মিয়া গুরুতর হলে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মুন্নি রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী সমছ উদ্দিন ও তার ছেলে,সাবেক ছাত্রদল নেতা আকবর হোসেনের বিরুদ্ধে বড়লেখা থানায় দুটি মামলা করা হয়েছে।
একটি মামলার বাদী হয়েছেন নিহত হাজি পংকি মিয়ার ভাই হাজি বাবুল মিয়া। ২য় মামলাটি করেছেন নিহত রেস্টুরেন্ট কর্মচারী সেলিম উদ্দিনের বাবা রফিক উদ্দিন। উভয় মামলায় সমছ উদ্দিন এবং তার ছেলে,নিজ বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেনকে আসামী করা হয়েছে।
পুলিশ গতকাল সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মামলার প্রধান আসামী সমছ উদ্দিনকে আটক করেছে। তিনি একই এলাকার কুতুব আলীর ছেলে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান,পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় হত্যার অভিযোগে ২ টি মামলা রেকর্ড করা হয়েছে। মামলার প্রধান আসামীকে আটক করা হয়েছে। ২ নং আসামী আকবর হোসেনকেও আটকের চেষ্টা করা হয়েছে।সে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। তাকে আটকে পুলিশের অভিযান চলছে।
এ বিষয়ে জানতে চাইলে নিজ বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান ময়নুল হক বলেন, মুন্নি রেস্টুরেন্টের মালিক ও তার ছেলে পরিকল্পিতভাবে রেস্টুরেন্টে আগুন লাগিয়ে তাদের ১ জন কর্মচারিকে হত্যা করেছে বলে আমরা সন্দেহ করছিলাম। এ ঘটনার প্রতিবাদ জানাতে রেস্টুরেন্টে যাওয়ার পর তারা আমাদের উপর হামলা চালিয়েছে। এ হামলায় আওয়ামীলীগ নেতা হাজি পংকি মিয়া নিহত হয়েছেন। এ দু’টি ঘটনায় মামলা করা হয়েছে। ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আমরা আশাকরি,পুলিশ পলাতক আসামীদেরও আটক করে বিচারের মুখোমুখি করবে।’
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর