সর্বশেষ

» গাছবাড়ীতে ছাত্রলীগ নেতা জামিল খুন : ২০ জনকে আসামি করে মামলা

প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০২০ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: কানাইঘাটের গাছবাড়ী বাজারে রাতের আঁধারে দুষ্কৃতকারীরা গাছবাড়ী আইডিয়াল কলেজ ছাত্রলীগ নেতা জামিল আহমদ (২৩) কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। গত সোমবার (২০ জানুয়ারি) এই খুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করে। ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকারিয়া, সহ সভাপতি বাহার উদ্দিন ও তার সহপাঠীসহ অজ্ঞাত আরও ১৭জনকে আসামি করে ছাত্রলীগ নেতা তাওহীদ বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আসামীরা ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার রাতে হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে একদল যুবক জামিলের উপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলাকারীদের মুখে মুখোেশ থাকায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে মুখোশধারীরা ছাত্রদলের কর্মী বলে অনেকের ধারণা।

এ সম্পর্কে কানাইঘাট থানা পুলিশের বক্তব্য জানতে চাইলে এক পুলিশ সদস্য বলেন, মূলত কলেজ ক্যাম্পাসে প্রভাব-প্রতিপত্তিকে কেন্দ্র করেই এই খুনের ঘটনা ঘটে। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হই। । আসামীদের ধরতে আমরা সাড়াশি অভিযান চালাচ্ছি। কোনো খুনী পুলিশের হাত থেকে রেহাই পাবে না।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30