- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» ভিপি নূরের উপর হামলা-মামলা: সিলেটে বিক্ষোভ
প্রকাশিত: ২২. সেপ্টেম্বর. ২০২০ | মঙ্গলবার
ডেস্ক রিপোর্ট: ডাকসুর সাবেক ভিপি নুরুর হক নূরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ও হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নগরের বন্দরবাজার থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট বিভাগীয় সমন্বয়ক নাজমুস সাকিবের সভাপতিত্বে ও বিভাগীয় সহ-সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সমাবেশে বক্তরা বলেন, দুঃশাসনের বিপরীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। ছাত্র অধিকার পরিষদের ইতিবাচক রাজনীতির মাধ্যমে বাংলাদেশে যে পরিবর্তনের স্বপ্ন দেখে তা স্তব্ধ করার জন্য মামলা হামলা করা হচ্ছে। যার ধারাবাহিকতায় গতকাল সোমবার ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, ভিপি নূরুল হক নূরসহ ছয় জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দেওয়া হয়েছে।
পথসভায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শাবিপ্রবি শাখার সভাপতি রিপন মাহমুদ বলেন, সোমবার রাতে মিথ্যা মামলা তুলে নেওয়ার প্রতিবাদ ঢাকার মৎস ভবনের এলাকাতে ছাত্রদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ছাত্র অধিকার পরিষদের উপর হামলা করেছে। এতে সংগঠনের অর্ধশতাধিক নেতা কর্মী গুরুতর আহত হয়। পুলিশ তাদের গাড়িতে তুলে নিয়ে হয়রানি করেছে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট বিভাগীয় সমন্বয়ক নাজমুস সাকিব বলেন, কোন ষড়যন্ত্রই ভিপি নূর তথা ছাত্র অধিকার পরিষদকে ঘায়েল করতে পারবে না।
বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার সদস্য আলী হোসেন, জহিরুল ইসলাম, বশির উদ্দিন, তারেক আহমেদ, তোফায়েল আহমদ, আক্তার হোসেন, মুস্তাক আহমদ, ফয়সাল আহমদ, লুৎফর রহমান, সাহাদত আহমদ, আব্দুল গাফ্ফার প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

