সর্বশেষ

» দরগাহ মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী আর নেই

প্রকাশিত: ১৭. মে. ২০২৩ | বুধবার

চেম্বার ডেস্ক:: জামিয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (র.) সিলেট এর মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার (১৭ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে সন্ধ্যায় জামিয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (র.) সিলেট- এ নিজের অফিস কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আল্লামা মুহিব্বুল হক। তাৎক্ষণিক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর নামাজে জানাজা আগামীকাল দুপুর আড়াই টায় সিলেট শাহী ঈদগাহে অনুষ্ঠিত হইবে।

কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশ এর সিনিয়র সদর ও দরগাহ মাদ্রাসার মুহতামিম এই আলেমে দ্বীন জীবদ্দশায় অসংখ্য মাদ্রাসার প্রতিষ্ঠা করে গেছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031