- সিলেট সরকারী আলীয়া মাঠে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায়
- কানাইঘাট বড়চতুলে রাতের অধাঁরে রিক্সা চালকের গাছ কেটে সাবাড়
- কানাইঘাটে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কুদরত উল্লাহ মসজিদে হবে ঈদুল আযহার ৩ জামাত
- ঈদ সামনে রেখে কানাইঘাট থানা পুলিশের বিশেষ মবিলাইজেশন মহড়া
- কানাইঘাটে ইউএনও মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদ প্রদান
- কানাইঘাটে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান ও মাদক নিয়ে ব্যাপক আলোচনা
- কানাইঘাট ভ্যানগাড়ির ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু! চালক গ্রেফতার
- কানাইঘাটে বর্ণাঢ্য র্যালি ও নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন
- ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী মুহিত মিয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলো এলাকাবাসী
» অ্যাটর্নি জেনারেলের অবস্থা সংকটাপন্ন, দোয়া করবেন : আইনমন্ত্রী
প্রকাশিত: ২২. সেপ্টেম্বর. ২০২০ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থা সংকটাপন্ন। সোমবার সকাল থেকে তার ফুসফুস কাজ করছে না বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
অন্যদিকে সোমবার রাত সোয়া ১০টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘তাঁর ফুসফুসে কাজ করছে না। ফুসফুসে পানি জমেছে। অবস্থা খুব একটা ভালো না, শংকামুক্ত নয়। দোয়া করবেন।’
জ্বর ও গলা ব্যথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওই দিনই করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। গত শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরদিন রবিবার মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব সাংবাদিকদের জানান, ‘নমুনা পরীক্ষায় মাহবুবে আলমের রিপোর্টে ‘করোনা নেগেটিভ’ এসেছে।
মাহবুবে আলমের সুস্থতার জন্য প্রধানমন্ত্রী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মাহবুবে আলমের খোঁজ-খবর নিচ্ছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে আবারও দোয়া প্রত্যাশা করেন তিনি।
৭১ বছর বয়সী মাহবুবে আলম ২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে রয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন।
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

