- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- কানাইঘাটে খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে প্রশাসনের বিশেষ সভা
- কানাইঘাট অ্যাসোসিয়েশন,মেজরটিলা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন, নেতৃত্বে এনাম-কাশেম
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্সের ১৪-১৫ লক্ষ টাকা লাপাত্তা!
- কানাইঘাটে সুরমা নদীর বিভিন্ন ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে আবুল হাসান এমপি
- ঔষধ কোম্পানি প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষার দাবীতে কানাইঘাটে ফারিয়া’র মানববন্ধন
- কানাইঘাট থানা পুলিশের বিশেষ মবিলাইজেশন কার্যক্রমে জনমনে স্বস্তি
- এ মাসেই টেন্ডার হচ্ছে কানাইঘাট গাজী বোরহান উদ্দিন রাস্তা
- সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নেতৃত্বে মামুন চৌধুরী -শফিকুল ইসলাম
» কানাইঘাটে গাড়ি ভাঙচুর করে বিধবা নারীর পেনশনের ১০ লক্ষ টাকা ছিনতাই
প্রকাশিত: ১৫. জুলাই. ২০১৫ | বুধবার
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে এক স্বাস্থ্যকর্মীর পেনশনের নগদ প্রায় ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এ ছিনতাইয়ের সাথে পরিবারের লোকজন জড়িত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মরহুম ফারুক আহমদের পারিবারিক পেনশনের টাকা উত্তোলন করতে গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) কানাইঘাট সোনালী ব্যাংকে যান ফারুক আহমদের স্ত্রী ও ছেলে।
দুপুর ১ ঘটিকার দিকে ব্যাংক থেকে নগদ প্রায় ১০ লক্ষ টাকা উত্তোলন করে একটি লাইটেস গাড়ি নিয়ে বাড়ীর উদ্দেশ্য রওয়ানা দেন। এ সময় কানাইঘাট বাজার থেকে প্রায় ৩ কিলোমিটার যাওয়ার পর কানাইঘাট ডিগ্রী কলেজের সামনে ৪টি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে একদল ছিনতাইকারী গাড়িটির গতিরোধ করে।
গাড়িতে থাকা মরহুম ফারুক আহমদের ছেলে সায়েম আহমদ জানান, আমার আপন চাচা বাবুল আহমদসহ আরো কয়েকজন আমাদের গাড়ি থামিয়ে টাকাগুলো তাদেরকে দিতে বলেন। এ সময় আমার মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দিয়ে গাড়ি ভাঙচুর শুরু করে ও জোরপূর্বক টাকা ছিনিয়ে নিয়ে যায়। সায়েম বলেন, ছিনতাইকারীরা এ সময় আমাদেরকে প্রাণনাশেরও হুমকি দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইয়ের সাথে কানাইঘাট ডিগ্রী কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরাও জড়িত। বিশ্বস্থ সুত্রে জানা যায়, ফারুক আহমদের পেনশনের টাকা ছিনতাই করতে আপন ছোট ভাই স্থানীয় আওয়ামীলীগ সন্ত্রাসী বাবুল আহমদ কানাইঘাট ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের সহযোগিতায় এ ছিনতাই অভিযান চালান।
এসময় মা ছেলের চিৎকারে পথচারীরা এগিয়ে এসে ধাওয়া করলে ছিনতাইকারীরা দুইটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া মোটরসাইকেল দুইটির মধ্যে একটি ডিসকভার (সিলেট ল ১১-৬৪৯৩) ও অন্যটি পালসার (সিলেট ল ১১-৮৮৬৬) মডেলের।
খবর পেয়ে কানাইঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেল দুইটি জব্দ করে।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া কানাইঘাট থানার এএসআই নূরুল ইসলাম জানান, ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের চিহিৃত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
সর্বশেষ খবর
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- কানাইঘাটে খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে প্রশাসনের বিশেষ সভা
- কানাইঘাট অ্যাসোসিয়েশন,মেজরটিলা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন, নেতৃত্বে এনাম-কাশেম
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্সের ১৪-১৫ লক্ষ টাকা লাপাত্তা!
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর