সর্বশেষ

» কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হলেন সিলেটের ফরহাদ চৌধুরী শামীম

প্রকাশিত: ২০. সেপ্টেম্বর. ২০২০ | রবিবার

চেম্বার ডেস্ক:: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (সিলেট বিভাগীয়) হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

শনিবার দলের ১৪৯ জনের আংশিক কেন্দ্রীয় এ কমিটির অনুমোদন দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

নতুন এ কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রদল নেতা আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।

 

১৪৯ জনের এ কমিটিতে কাউন্সিলর শামীম সিলেট বিভাগীয় সহ-সভাপতির দায়িত্ব পেয়েছনে।

 

উল্লেখ্য -২০১৬ সালের ২৭ অক্টোবর সদ্য প্রয়াত শফিউল বারী বাবুকে সভাপতি ও জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছিলে।

 

গত ২৮ জুলাই শফিউল বারী বাবু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর ওই পদে সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি নিয়োগ দেয়া হয়।

 

আংশিক কমিটির সদস্যদের নিয়ে নতুন পূর্ণাঙ্গ কমিটিতে ৩০ জন সহসভাপতি, ২১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৮ জনসহ সাধারণ সম্পাদক এবং ৫২ জন সহ-সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930