সর্বশেষ

» আগফৌদ নারাইনপুর শাহজালাল সমাজ কল্যাণ যুব সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০২২ | শনিবার

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের বৃহৎ সামাজিক সংগঠন আগফৌদ নারাইনপুর শাহজালাল সমাজ কল্যাণ যুব সমিতির উদ্যোগে ও প্রবাসীদের সহযোগিতায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে সমিতির কার্যালয়ের সামনে প্রায় ২ শতাধিক মানুষের মধ্যেে শীতের কম্বল বিতরণ করা হয়।
সমিতির সভাপতি আব্দুশ শহীদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ঝিংগাবাড়ী ফাজিল মাদরাসার আরবি প্রভাষক হাফিজ আব্দুল কাদির, কানাইঘাট মনসুরিয়া কামিল মাদরাসার বাংলা প্রভাষক ফয়েজ আহমদ, কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক তাওহীদুল ইসলাম,সমিতির সাবেক সভাপতি উবায়দুল্লাহ ছালিম, যুবনেতা কামরুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শাহজালাল সমাজ কল্যাণ যুব সমিতি প্রতিষ্টালগ্ন থেকে এ যাবৎ গ্রামের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সমিতি গ্রামের উন্নয়নের এক মুখপাত্র হিসেবে কাজ করছে।
এ সময় বক্তারা মানবতার ডাকে সাড়া দিয়ে অসহায় মানুষের পাশে দাড়াঁনোর জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31