- কানাইঘাটে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০
- কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩য় মেধাবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত
- কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত
- কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ!
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন: ফখরুল ইসলাম
- কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নতুন অফিসের উদ্বোধন
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
» কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ০১. সেপ্টেম্বর. ২০২২ | বৃহস্পতিবার
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কানাইঘাট উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন, সহ সভাপতি সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, ফারুক আহমদ চৌধুরী, ফখরুদ্দীন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী, নাজমুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, শাহাব উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল হারিছ সহ উপজেলা ও বিভিন্ন ইউনিটের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী ও গতিশীল করার জন্য উপজেলার ৯টি ইউনিয়ন শাখা আওয়ামীলীগের নতুন ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্তের পাশাপাশি অঙ্গসংগঠনগুলো আরো শক্তিশালী করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্ধিত সভায় ৯টি ইউনিয়নের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সাংগঠনিক রিপোর্ট তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মস্তাক আহমদ পলাশ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুণরায় আওয়ামীলীগকে ক্ষমতায় নিয়ে আসতে এখন থেকে দলের নেতাকর্মীরা সকল বেদাবেদ ভুলে গিয়ে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড জনসাধারণের কাছে তুলে ধরার আহ্বান জানান। সেই সাথে তিনি নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত জোটের সব ধরনের নৈরাজ্য অরাজকতা রাজপথে থেকে প্রতিরোধ করার জন্য আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে দলকে ঢেলে সাজানোর জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান করেন।
সর্বশেষ খবর
- কানাইঘাটে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০
- কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩য় মেধাবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত
- কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত
- কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ!
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ!
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

