- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার চূড়ান্ত দৌড়ে ঋষি সুনাক, প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাস
প্রকাশিত: ২১. জুলাই. ২০২২ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: বরিস জনসনের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে বাকি রইলেন আর মাত্র ২ জন। ভারতীয় বংশোদ্ভূত সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং সাবেক ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী লিজ স্ট্রাস। এই দুজন থেকেই চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিই ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দলীয় নেতা নির্বাচনের দলীয় এমপিদের সমর্থন অর্জনের সর্বশেষ ধাপে ১৩৭ ভোট নিয়ে শীর্ষে রয়েছে ঋষি সুনাক এবং ১১৩ জন এমপির সমর্থন নিয়ে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিজ স্ট্রাস। সাবেক বাণিজ্যমন্ত্রী এবং বরিস জনসনের তীব্র সমালোচক বলে খ্যাত পেনি মরডন্ট এই দৌড় থেকে ছিটকে পড়েছেন। সর্বশেষ ধাপে মরডন্ট পেয়েছিলেন ১০৫ জন এমপির সমর্থন।
এমপিদের সমর্থনে চূড়ান্ত দুই প্রার্থী নির্বাচিত হওয়ার পর এবার এই দুজন থেকে দলীয় নেতা এবং প্রধানমন্ত্রী বাছাই করবেন কনজারভেটিভ পার্টির সদস্যরা। দেশব্যাপী প্রায় ২ লাখ দলীয় সদস্যের সরাসরি ভোটে নির্বাচিত হবেন পরবর্তী নেতা। তবে এই ভোটের ফলাফল জানা যাবে আগামী ৫ সেপ্টেম্বর।
সর্বশেষ ফলাফল থেকে এটি স্পষ্ট যে—ব্রিটেন হয় তাঁর প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে, নয়তো তৃতীয় নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। তবে ভারতীয় বংশোদ্ভূত হওয়া এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ থাকা ঋষি সুনাকের জন্য নেতিবাচক দিক হিসেবে হাজির হতে পারে। এ ছাড়া, বরিস জনসন এবং তাঁর সমর্থকেরা তো খোলাখুলিভাবেই ঋষির বিরুদ্ধে কথা বলছেন।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

